Sunday, June 28, 2026

মোদি-শি বৈঠকের নির্যাস এক নজরে

Date:

Share post:

আলোচনায় ওঠেনি কাশ্মীর প্রসঙ্গ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং একমত হয়েছেন, এই সময়কালে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ গোটা বিশ্বের কাছেই বড় বিপদ।

নিরাপত্তা ও সামরিক বোঝাপড়া বাড়ানোর কথা বলেছেন শি জিনপিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিন সফরের আমন্ত্রণ জানিয়েছে বেজিং।

দুদেশের মধ্যে পর্যটন শিল্পকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদি।

ভারত ও চিনের মধ্যে সম্পর্ক আরও সাবলীল করতে স্বয়ংসম্পূর্ণ বিদেশনীতি তৈরির কথা বলা হয়েছে।

সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদের মোকাবিলায় দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গ আলোচনায় উঠেছে।

দুদেশের ঐতিহ্য ও ইতিহাস চর্চার গুরুত্ব এবং সাংস্কৃতিক আদানপ্রদানের বিষয়ে সহমত দুই রাষ্ট্রপ্রধানই।

অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে ভারতের অর্থমন্ত্রী ও চিনের উপ প্রধানমন্ত্রীর কথা হয়েছে।

মানসসরোবর যাত্রার সময় পুণ্যার্থী-পর্যটকদের সুযোগসুবিধা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরবর্তী ঘরোয়া বৈঠকের জন্য চিন সফরের আমন্ত্রণ জানিয়েছেন শি জিনপিং।

আরও পড়ুন – চিন-ভারত কূটনৈতিক সম্পর্কের 70 বছর নিয়ে কী বললেন শি?

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...