Thursday, June 11, 2026

উপত্যাকায় পিছিয়ে গেল পোস্ট-পেড মোবাইল চালুর দিন

Date:

Share post:

প্রযুক্তিগত ত্রুটির কারণে উপত্যাকায় পোস্ট-পেড মোবাইল ফোন চালু হওয়ার দিন পিছিয়ে গেল। বৃহস্পতিবার থেকে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয় কাশ্মীরে। কিন্তু ফোন, ইন্টারনেট ব্যবস্থা কিছুই না থাকায় পর্যটকদের যাওয়া নিয়ে প্রশ্ন দেখা দেয়। পর্যটক টানতে তড়িঘড়ি মোবাইল ফোন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কথা ছিল, শনিবারই পোস্ট পেড ফোন সংযোগ চালু হবে। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির জন্য সেটি পিছিয়ে সোমবার করা হয়েছে। তবে, এখনই প্রিপেড মোবাইল ফোন পরিষেবা শুরু হচ্ছে না। প্রশাসনের তরফে নির্দেশিকা দিয়ে এ কথা জানানো হয়েছে। সূত্রে খবর, ৪০ লক্ষ পোস্ট-পেড গ্রাহক এর জেরে উপকৃত হবেন। কিন্তু প্রি-পেড গ্রাহকদের কী হবে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন – মোদি-শি বৈঠকের নির্যাস এক নজরে

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...