Saturday, April 11, 2026

শামি-ঊমেশের দাপটে বিপদে দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

পুণে টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বিপর্যয়ের মুখে দক্ষিণ আফ্রিকা। শনিবার ৩৬ রানে ৩ উইকেট নিয়ে খেলতে নামেন ব্রুইন ও নরতজে। প্রথমেই নরতজেকে তুলে নেন মহম্মদ শামি। গতকালের রানের সঙ্গে মাত্র এক রান যোগ করে কোহলির হাতে ক্যাচ তুলে ৩ রানে আউট হন নরতজে। ব্রুইন গতকালের রানের সঙ্গে ১০ রান যোগ করে ৩০ রানে উমেশ যাদবের বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ তুলে আউট হন। খেলছেন দলের দুই সেরা ব্যাটসম্যান ডুপ্লেসিস আর উইকেট কিপার ডি কক। দুজনেই ক্রমশ উইকেটে জমিয়ে বসেছেন। প্রথম দেড় ঘন্টায় প্রোটিয়রা ৮৫ রান করেছে ৫ উইকেট হারিয়ে। লক্ষ্যণীয় বিষয় হল, ভারতের স্পিনাররা একটিও উইকেট পাননি। ঊমেশ আর শামিই ভাঙছেন ডুপ্লেসিদের।

আরও পড়ুন – বিরাট ব্যাটে যথার্থ সঙ্গত রাহানে-জাদেজার, ধাক্কা ঊমেশ-শামির

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...