Tuesday, June 2, 2026

নির্ভয়াকে বেচে লাখ লাখ টাকা তুলছেন সেই ‘প্রেমিক’!

Date:

Share post:

নির্ভয়ার প্রেমিকের যে রূপ আমরা দেখে এসেছি, তা কি আসলে মেকি? ভাল মানুষের ছদ্মবেশের আড়ালে তিনি নির্ভয়াকে ভাঙিয়ে ব্যবসা করে চলেছেন? দিল্লির এক সাংবাদিক স্টিং অপারেশন করে সে রকমই দাবি করেছেন। সাংবাদিক অজিত অঞ্জুম তাঁর ট্যুইটারে দাবি করেছেন, সাক্ষাৎকার দেওয়ার জন্য লাখ টাকা দাবি করছেন নির্ভয়ার প্রেমিক অবনীন্দ্র পাণ্ডে। রফায় ৭০-৮০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন। কাকাকে সামনে রেখেই সে এই কাজ করছে।

অজিত অঞ্জুম জানাচ্ছেন, অফিসে আমার সামনে বসে সহকর্মী অবনীন্দ্রর কাকাকে ফোন করেন। উনি টাকা চাইলেন। শর্ত, এক লাখ টাকা দিলেই স্টুডিওতে গিয়ে সাক্ষাৎকার দেবেন। দরাদরি করে সেই অর্থ ৭০ হাজারে দাঁড়ায়। কিন্তু অবনীন্দ্র আদৌ জানে কিনা তা নিশ্চিত হতে তার সামনেই টাকাটা দিতে চেয়েছিলাম। তাই করা হল। আর আমরা দেখলাম, নির্ভয়ার সেই বহু আলোচিত প্রেমিক হাত পেতে সেই টাকা নিল। পুরো ঘটনা ক্যামেরায় বন্দি করা হয়। এরপর সাক্ষাৎকার দিতে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করা হয়, আপনি নাকি অর্থ নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন? প্রথমে তা অস্বীকার করলেও টাকা নেওয়ার ফুটেজ দেখাতেই ফাঁপড়ে পড়ে গিয়ে স্বীকার করে নেন, এবং ক্ষমা চেয়ে নেন।

অঞ্জুম বলছেন, বিভিন্ন সাক্ষাৎকারে অবনীন্দ্রর চোখ-মুখ দেখে আমার সন্দেহ হয়। কোথাও শোকের ছায়া দেখতে পাইনি। তাই ঠিক করি এর রহস্য বের করতে হবে। তারপর এই স্টিং অপারেশন।

নির্ভয়ার প্রেমিকের এটাই কী আসল চরিত্র? অপরাধীদের হাতে নিজে মারাত্মক আহত হন। পাশবিক অত্যাচারে নিজের প্রেমিকাকে খুন হতে দেখেছেন। তারপরেও এমন পরিণতি! স্টিং অপারেশনের ফুটেজ ‘এখন বিশ্ববাংলা সংবাদ’ দেখেনি। যদি এটাই সত্য হয় তাহলে মনুষত্বের আর বাকি রইল কী!

আরও পড়ুন-পুজো কার্নিভালে গেলেন না কেন রাজীবকুমার?

 

Related articles

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...