Monday, June 15, 2026

কোজাগরীর আরাধনায় ‘রঙ্গবতী’ দেবলীনা

Date:

Share post:

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সদ্য শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মার আসার জন্য আরও এক বছর সকলকে অপেক্ষা করতে হবে। কিন্তু সেই আক্ষেপকে ভুলে বাঙালি মেতে উঠেছে কোজাগরীর আরাধনায়। আমজনতা থেকে সেলিব্রিটি কেউই মা লক্ষীকে ঘরে নিয়ে এসে পুজো করতে পিছপা হয়নি। এমনই এক সেলিব্রেটি কন্যা হলেন দেবলীনা কুমার, যিনি একাধারে মেয়র পরিষদ দেবাশিস কুমারের সুযোগ্য কন্যা, একাধারে নৃত্যশিল্পী বা মৃত্যু শিক্ষিকা। তবে এই মুহূর্তে দেবলীনার পরিচিতি ‘রঙ্গবতী’ হিসেবে।

পুজোর আগেই মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘গোত্র’। যার অন্যতম বিখ্যাত গান ‘রঙ্গবতী’-তে কোমর দোলাতে দেখা গিয়েছে দেবলীনাকে। সকলের কাছে এখন তাই তিনি ‘রঙ্গবতী’ হিসেবেই বেশি পরিচিত। আর ‘রঙ্গবতী’ দেবলীনা কোজগরীর আরাধনায় মেতেছেন।

তবে মনোহরপুকুর রোজে দেবলীনার বাড়িতেও দেখা মিলেছে থিমের বাহার। শিল্পী গৌরাঙ্গ কুইলা মণ্ডপ সাজিয়েছেন। পুজো প্রসঙ্গে দেবলীনা বলেন, বছরে একবার মা আমার বাড়িতে আসেন। তাই আমি চেষ্টা করি আমি যা যা খেতে ভালোবাসি বা আমরা যেভাবে থাকতে ভালোবাসি সেভাবেই মাকে রাখার এবং মাকে খেতে দেওয়ার। আমার খুব প্রিয় চকলেট, কুকিজ। তাই এইসব আমি মা লক্ষ্মীর জন্য বরাদ্দ রাখি প্রত্যেক বছর। এ বছরও তার অন্যথা হয়নি। এছাড়া ভোগের মধ্যে রয়েছে লুচি, ছোলার ডাল, ছানার কালিয়া পায়েস এবং তাওয়া পোলাও।’ দেবলীনা এবারে নিজে হাতে তৈরি করেছেন মিষ্টি। যার নাম দেওয়া হয়েছে ‘মিষ্টি কুমারী’। সব মিলিয়ে দেবলীনা কুমারের বাড়িতে কোজাগরীর আরাধনা জমে উঠেছে, তা বলাই যায়।

ছবি-প্রকাশ পাইন

আরও পড়ুন-পুজো কার্নিভালে গেলেন না কেন রাজীবকুমার?

 

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...