Tuesday, June 23, 2026

মোদির প্লাস্টিক কুড়নোর ছবি এবং কিছু প্রশ্ন

Date:

Share post:

মোদির প্লাস্টিক কুড়নো এবং কিছু ছবি। চিনা প্রেসিডেন্টের সঙ্গে শনিবার চেন্নাইয়ের মমল্লাপুরমে বৈঠকের আগে সকালে সমুদ্র সৈকতে প্লাস্টিক কুড়িয়ে প্লাস্টিক বর্জনের ভাইরাল বিজ্ঞাপন তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী। সে নিয়ে হাজারো আলোচনা এবং প্রশংসার বন্যা। তার পরিপ্রেক্ষিতে কিছু ছবি এসেছে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর হাতে। ‘দ্য বেঙ্গলি ন্যাশনালিস্ট’ তাদের ফেসবুকে কিছু পোস্ট করেছে। তাদের দাবি, আসলে সাজানো হয়েছিল পুরো ‘চিত্রনাট্য’। এখন বিশ্ববাংলা সংবাদ ছবিগুলি যথার্থ কিনা তা পরীক্ষ করেনি। যদি ছবিগুলি যথার্থ না হয়, তবে অনুরোধ থাকবে, এখনই দলের তরফে প্রতিবাদ হোক।

মোট ৫টি ছবি পোস্ট করেছে দ্য বেঙ্গলি ন্যাশনালিস্ট। তাতে দেখা যাচ্ছে–

১. প্রথমে বেশ কিছু কর্মী সমুদ্র সৈকত সাফাই করছেন। বস্তায় ভরা হচ্ছে বোতল আর প্লাস্টিক।

২. দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে নিরাপত্তাকর্মীরা বালি পরীক্ষা করছেন। অর্থাৎ সিকিউরিটি চেক।

৩. ক্যামেরা এমনভাবে লাগানো হল যাতে মোদির প্রাতঃভ্রমনের সময় তাঁদের দেখা না যায়।

৪. সমুদ্র সৈকতে কিছু বোতল আর প্লাস্টিক ফেলে রাখা হয়েছে। যেগুলো কুড়োলেন প্রধানমন্ত্রী।

৫. শেষ ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী একটি প্লাস্টিকে ভরে নিয়ে যাচ্ছেন। যেগুলো তুলে দেওয়া হয় এক হোটেল কর্মীর হাতে।

ছবি যা বলছে, বাস্তব কী সেটাই?

আরও পড়ুন-নির্ভয়াকে বেচে লাখ লাখ টাকা তুলছেন সেই ‘প্রেমিক’!

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...