Monday, April 6, 2026

রাজ্যপাল হচ্ছেন আরও এক বাঙালি বিজেপি নেতা, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

তথাগত রায়ের পর আরও এক বাঙালি বিজেপি নেতাকে রাজ্যপাল করতে চলেছে বিজেপি৷ এই মুহূর্তে মেঘালয়ের রাজ্যপাল বঙ্গ-বিজেপির প্রাক্তন নেতা তথাগত রায়।

নির্ভরযোগ্য সূত্রের খবর, এবার বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি অসীম ঘোষ দেশের কোনও রাজ্যের রাজ্যপাল হতে চলেছেন। বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে। খবরের সত্যতা স্বীকার করেছেন অসীমবাবু স্বয়ং। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নাম পাঠানো হয়েছে রাজ্য বিজেপির তরফেই।

এই বিষয়ে জল্পনার আর কোনও অবকাশ নেই বলেই জানিয়েছেন অসীমবাবু৷ পেশায় অধ্যাপক হলেও অধ্যাপনার পাশাপাশি তিনি দাপটের সঙ্গে রাজনৈতিক জগতে বিচরন করেছেন। বেশ কয়েকবার বিজেপির প্রার্থীও হয়েছেন৷

আরও পড়ুন-রাজ্যজুড়ে বিজেপির গান্ধী সংকল্প যাত্রার ঘোষণা দিলীপ ঘোষের

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...