Saturday, April 4, 2026

বাকি ছিল এটাই, এবার মোদির নামে মন্দির, কারা করছে জানেন?

Date:

Share post:

এটাই বাকি ছিল। সেটাও সম্পূর্ণ হয়ে গেল। নরেন্দ্র মোদির মন্দির তৈরি করছে মুজফফরনগরের মুসলিম মহিলারা। কারন, মহিলাদের কাছে তিনি মসিহা।

ঘটনা উত্তরপ্রদেশের মজফফরপুরের। সেখানকার মুসলিম মহিলারা এই মন্দির তৈরির উদ্যোগ নিয়েছেন। মহিলা নেত্রী রুবি গজনীর নেতৃত্বে এলাকার মহিলারা ইতিমধ্যে জেলা শাসকের কাছে গিয়ে মন্দির তৈরির অনুমতিও চেয়েছেন।

কিন্তু কেন এই উদ্যোগ? রুবির বক্তব্য, তিন তালাক ছিল মুসলিম মহিলাদের কাছে অভিশাপ। প্রধানমন্ত্রী তা বিলুপ্ত করে এবং অভিযুক্তকে শাস্তি দেওয়ার সুপারিশ করে অসংখ্য মহিলার দোয়া পেয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর নানা যোজনায় বিনামূল্যে বাড়ি, গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে। বিদেশে তাঁর এত নামডাক। তাই আমরা তাঁকে শ্রদ্ধা জানাতে মন্দির তৈরি করছি।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...