Thursday, June 11, 2026

রোমাঞ্চকর! ৪ মাইল লম্বা-সরু খাল পেরিয়ে ইতিহাসে বিশ্বের বড় জাহাজ

Date:

Share post:

এটাও সম্ভব। হ্যাঁ, প্রযুক্তির যুগে এটাও সম্ভব। ছোট একটি খালের ভেতর দিয়ে পেরিয়ে গেল বিশ্বের অন্যতম বড় একটি জাহাজ। ৪ মাইল বা প্রায় সাড়ে ৬ কিলোমিটার লম্বা একটি ছোট খাল। এর ভেতর দিয়ে খুব সবলীল ভাবে বেরিয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় একটি জাহাজ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছে। বিশ্বের অন্যতম বড় এই জাহাজের নাম “দ্য এমএস ব্রেমার”। আর ক্যানেলটি গ্রিসের নামকরা করিন্থ ক্যানেল।

জাহাজটি চলতি বছরের ২৭ সেপ্টেম্বরে যাত্রা শুরু করে ব্রিটেনের সাউদাম্পটন থেকে। সম্প্রতি, জাহাজটি করিন্থ ক্যানেল অতিক্রম করে। জাহাজটি গ্রিসের কয়েকটি দ্বীপের আশপাশের এলাকায় ২৫ রাত ছিল। এই যাত্রা পথে জাহাজটি গ্রিসের রোডস ও কেফালোনিয়া এবং স্পেন ও ইতালির বিভিন্ন বন্দরে যাত্রা করবে।

ব্রিটেনের ফ্রেডের মালিকানাধীন জাহাজটি ১৭১ বছরের পুরোনো। ২২.৫ মিটার বা ৭৩.৮ ফুট প্রস্থের এমএস ব্রেমার জাহাজটি গ্রিসের ২৪ মিটার বা ৭৮.৭ ফুট প্রশস্ত করিন্থ খাল দিয়ে পেরিয়ে গেছে। জাহাজটি ৬ কিলোমিটারের খালটি পেরিয়ে যাওয়ার সময় জাহাজের দুপাশে মাত্র তিন ফুট ফাঁকা ছিল। কিন্তু যাত্রা পথের খালের কোনও প্রান্তেই ওই জাহাজের কোনও আঘাত লাগেনি।

জাহাজটির দৈর্ঘ্য ৬৪৩ ফুট (১৯৬ মিটার)। আর ওজন ২৪ হাজার ৩৪৪ টন। করিন্থ খাল দিয়ে পার হওয়ার সময় ১ হাজার ২০০ যাত্রী ছিল ওই জাহাজে। জাহাজটিকে একটি টাগবোট টেনে সাড়ে ৬ কিলোমিটারের খালটি পেরিয়েছিল।

জাহাজটি ব্রিটেনের ফ্রেডের মালিকানাধীন ওলসেন ক্রুজ লাইনের। সেই প্রতিষ্ঠানের অপারেটর ক্লেয়ার ওয়ার্ড বলেন, ওলসেন ক্রুজ লাইনের ১৭১ বছরের ইতিহাসে এটি অনেক আনন্দ ও রোমাঞ্চকর যাত্রা। যা জাহাজের যাত্রীরা খুব উপভোগ করেছেন।

যাত্রীরা টুইট করে জাহাজের ক্যাপ্টেনকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেছেন, যাত্রাপথের তাঁরা চাইলে জাহাজ থেকেই হাত বাড়িয়ে গাছ-লতা-পাতা ছুঁয়ে দেখতে পারতেন।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...