Friday, June 12, 2026

রাজ্যজুড়ে ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’,বড় কর্মসূচি ঘোষণা বিজেপির

Date:

Share post:

গডসে-যাত্রা নয়, রাজ্যজুড়ে ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’-র ডাক দিল বঙ্গ-বিজেপি। 15 অক্টোবর থেকে শুরু হবে এই যাত্রা। যাত্রা সফল করার সম্পূর্ণ ভার দেওয়া হয়েছে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া দুই নেতা, জয়প্রকাশ মজুমদার এবং অনুপম ঘোষকে। কার্যত চলতি মাসে রাজ্য জুড়েই নিজেদের শক্তি দেখাতে চাইছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার জানিয়েছেন, 10 দিন ধরে চলবে গোটা রাজ্যে চলবে বিজেপির এই পরিক্রমা। সঙ্গে থাকবে জনসচেতনতা ও জনসংযোগ বৃদ্ধি অভিযানও। দিলীপবাবু জানিয়েছেন–

■ 15 অক্টোবর ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’ শুরু হবে।

■ 26 অক্টোবর ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’ শেষ হবে।

■ রাজ্যের 42 লোকসভা কেন্দ্রে একই সঙ্গে চলবে এই যাত্রা। প্রতি লোকসভা কেন্দ্রে 150 কিমি পথ পরিক্রমা করবে এই যাত্রা। রাতে সাধারণ মানুষের বাড়িতে থাকা খাওয়া করবেন নেতারা।

■ দলের 18 জন লোকসভা সাংসদ, রাজ্যসভা সাংসদরা এবং তিন কেন্দ্রীয় নেতা অংশ নেবেন যাত্রায়।

■ প্রতি দিন যেখানে যাত্রা শেষ হবে সেখানে জনসভা হবে।

■ রাজ্যে মোট 6,500 কিমি পথ পরিক্রমা হবে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...