Saturday, May 30, 2026

মুম্বইয়ের হোটেল ব্যবসায়ীকে খুনের অভিযোগ! গ্যাংস্টার ছোটা রাজনকে যাবজ্জীবন সাজা আদালতের

Date:

Share post:

তোলা দিতে অস্বীকার করায় মুম্বইয়ের (Mumbai) হোটেল ব্যবসায়ী জয়া শেট্টিকে খুনের অভিযোগ উঠেছিল। রীতিমতো শার্প শুটার পাঠিয়ে খুন করা হয় জয়াকে। ২০০১ সালে খুনের সেই মামলাতেই বৃহস্পতিবার রাজেন্দ্র সদাশিব নিকালজিকে ওরফে গ্যাংস্টার ছোটা রাজনকে (Chota Rajan) দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেলের সাজা শোনাল আদালত। বৃহস্পতিবার মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজ়ড ক্রাইম অ্যাক্ট আদালতের বিচারক এএম পাটিল ছোটা রাজনকে আবার একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের (Lifetime Imprisonment) সাজা ঘোষণা করল। বর্তমানে তিহার জেলে বন্দি গ্যাংস্টার‌।

২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল ডন দাউদ ইব্রাহিমের প্রাক্তন সঙ্গী ছোটা রাজনকে। প্রত্যর্পণের মাধ্যমে তাঁকে হাতে পেয়েছিল ভারত। সাংবাদিক জ্যোতির্ময় দে মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয় তাঁর। এক সময় ছোটা রাজন মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সবচেয়ে কাছের বলে মনে করা হত। প্রায় দু দশকেরও বেশি সময় পুলিশের চোখে ফাঁকি দেয় রাজন। ১৯৯৩ সালের বোমা বিস্ফোরণের পর দাউদের থেকে আলাদা হয়ে যায় ছোটা রাজন। শুরু হয় দুজনের মধ্যে চরম শত্রুতা। এই শত্রুতার কারণে মুম্বাই, দুবাইও নেপালে বহু মানুষকে খুন করা হয়।

এদিকে ছোটা রাজনকে ভারতে আনার পিছনে সিবিআই, ইন্টালিজেন্স ইউনিট এবং মুম্বই ক্রাইমব্রাঞ্চের বড় ভূমিকা ছিল। ২০১৫ সালের ৬ নভেম্বর সকলে কড়া নিরাপত্তার মধ্যে একটি বিশেষ বিমানে বালি থেকে দিল্লির পালাম বিমানবন্দরে আনা হয়। পুলিশ সূত্রে খবর, টানা ১৫ বছর অস্ট্রেলিয়াতেই গা ঢাকা দিয়ে ছিলেন রাজন।

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...