Saturday, June 20, 2026

“লোকসভা ভোটে INDIA জোট জিতছেই”: শেষ দফার আগেই ‘প্রধানমন্ত্রী’ বাছাই নিয়ে বড় ঘোষণা কংগ্রেসের

Date:

Share post:

ছয় দফায় লোকসভা ভোট (Loksabha Election) সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আগামী ১ জুন সপ্তম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবারই প্রচারের শেষ দিন। এই আবহে ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বড় ঘোষণা করল কংগ্রেস (Congress) লোকসভা ভোটে ইন্ডিয়া জোট জিতছেই, এমন দাবি করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) জানালেন, ফলপ্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী বাছাই করা হবে। তিনি আরও স্পষ্ট করে দেন, আমরা জয় পেলেও মহত্বের মধ্য দিয়ে অর্জন করব। কারণ ইন্ডিয়ার দুটি আইয়ের অর্থ হল ইনসানিয়ত এবং ইমানদারি। জয়ের পরেও কোনও প্রতিহিংসা রাজনীতি করা হবে না।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে রমেশ বলেন, শরিক দলগুলির মধ্য প্রধানমন্ত্রী বাছাইয়ে কোনও সমস্যা হবে না কারণ, যে দল সব থেকে বেশি আসনে জিতবে, তারাই প্রধানমন্ত্রী পদের স্বাভাবিক দাবিদার হবে। পাশাপাশি তিনি জোর গলায় জানিয়ে দেন এনডিএ ২৭২-এর ম্যাজিক ফিগার পার করতে পারবে না। তবে ইন্ডিয়া জোটের সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলে এনডিএ-তে থাকা অনেক দলই তাদের দিকে ঝুঁকতে পারে। সেই সময় কংগ্রেস হাই কমান্ড তাদেরকে জোটে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান জয়রাম রমেশ।

এদিকে বৃহস্পতিবার থেকেই তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে জয়রাম রমেশ উপহাস করে বলেন, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর ওখান থেকেই ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। আমি নিশ্চিত যে উনি অবসর নেওয়ার পর কীভাবে জীবন কাটাবেন তা নিয়েই মনোসংযোগে বসতে চলেছেন। তবে ইন্ডিয়া জোটের জয়ে ১০০ শতাংশ আশাবাদী রমেশ বলেন, আমি সংখ্যার দিকে যেতে চাইছি না। কিন্তু, জোর দিয়ে বলছি আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছি। তাঁর জোরাল দাবি, ২৭৩ আসন মানে সংখ্যাগরিষ্ঠতা লাভ। কিন্তু, নির্ণায়ক নাও হতে পারে। তাই আমি বলছি, আমরা নির্ণায়ক অর্থাৎ ২৭২টি আসনের বেশিই পেতে চলেছি।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...