Wednesday, June 17, 2026

যুবভারতীর গ্যালারি ভর্তি নিজেদের সমর্থকদের সামনে চাপে থাকবে ভারতই, দাবি বাংলাদেশ অধিনায়কের

Date:

Share post:

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবার সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দুই প্রতিবেশি ভারত ও বাংলাদেশ। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে তারা।

নিশ্চিতভাবে গ্যালারিতে ভারতীয় সমর্থকে প্রিয় দলের হয়ে গলা ফাটাবে। তবে তা ভারতের জন্য উল্টো চাপ হবে বলেই বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। সোমবারের যৌথ সংবাদিক সম্মেলনে জামাল জানালেন, ‘বড়’ সুযোগটি কাজে লাগাতে উন্মুখ হয়ে আছে তার দল।

তিনি বলেন, “আমি মনে করি, দুই দলের খেলোয়াড়রাই অধীর আগ্রহে এই ম্যাচ খেলতে চায়। এটা অনেক বড় ম্যাচ। বিপুল সমর্থকের সামনে ভারতের বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছি। আগামীকাল আমি ভারতের হৃদয় ভেঙে দিতে চাই। আমাদের ওপর কোনও চাপ নেই। চাপ ভারতের ওপর। ওরা নিজেদের মাঠে খেলবে।”

আরও পড়ুন – পরিসংখ্যানে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত

এরপর বাংলাদেশ দল নায়ক বলেন, “আমি শুধু সতীর্থদের বলতে চাই, মাঠে যাও, উপভোগ করো। কেননা এত দর্শকের সামনে তোমরা খেলার সুযোগ খুব কম পাবে। স্রেফ মাঠে যাও, মুহূর্তটা উপভোগ করো এবং ভারতের মতো ভালো একটি দলের বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে এসো।”

এখানেই থেমে থাকেননি তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “যদি আমরা আগামীকাল জিততে পারি, আমাদের ফুটবলে কিছু পরিবর্তন আসবে। দেশের ফুটবলের আরও উন্নতিতে ভারত ম্যাচটা আমাদের জন্য বড় একটা সুযোগ হবে।”

আরও পড়ুন – সুনীলকে আটকাতে ব্লু-প্রিন্ট তৈরি বাংলাদেশ দুর্গের শেষ প্রহরী রানার

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...