Sunday, April 12, 2026

চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু মঙ্গলবার

Date:

Share post:

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা। এবার এই পরীক্ষার ২৮তম বছরে পরছে। পরীক্ষার্থীর সংখ্যা ৩,৫২,৬৬৫। এর থেকেই স্পষ্ট, সরকারি নিয়মে পাশফেল প্রথা উঠে গেলেও একটা বড় অংশের পড়ুয়াদের অভিভাবক এখনও প্রতিযোগিতামূলক পরিবেশের উপরই আস্থা রাখেন।

আরও পড়ুন – বিশেষ রেশন কার্ডে ছাড় মিলতে পারে শপিংমলেও

এই পরীক্ষা আয়োজন করে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। শিক্ষার অধিকার আইন অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত পাশফেল প্রথা উঠে যাওয়ার পর এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল। পাশফেল প্রথার বিরোধী এমন অনেকেই এই পরীক্ষারও বিরোধিতা করেছিলেন। কিন্তু তা খুব একটা দানা বাঁধেনি। এখন সব বিরোধিতাই উড়িয়ে আরও জনপ্রিয় হচ্ছে এই পরীক্ষা।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সম্পাদক তপনকুমার সামন্ত জানিয়েছেন, ১৫ থেকে ১৯ অক্টোবর পরীক্ষা চলবে। এর মধ্যে ১৫ থেকে ১৭ অক্টোবর পরীক্ষা হবে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা। ১৮ এবং ১৯ অক্টোবর পরীক্ষা হবে সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত। মোট ৩৭৭২টি কেন্দ্রে এই পরীক্ষা হবে।

আরও পড়ুন – জুয়ার ঠেক থেকে আটক ব্যক্তির মৃত্যু, ফাঁড়িতে আগুন লাগাল উত্তেজিত জনতা

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...