Sunday, April 12, 2026

ধনতেরসের আগে সুখবর, কমছে সোনার দর

Date:

Share post:

ধনতেরসের আগে সুখবর। লাগাতার কমছে সোনার দাম। দীপাবলির সময় এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা আম জনতার। টানা ৩ দিন কমে সোমবার সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৭৯৫ টাকা। গত মাসে এই দাম ছিল ৪০ হাজার টাকা। তবে, রুপোর দাম বেড়েছে দশমিক ১৯ শতাংশ। কেজি প্রতি দাম হয়েছে ৪৫ হাজার ২৫৮ টাকা।

আমেরিকা ও চিন বাণিজ্য সম্পর্ক নিয়ে টানাপোড়েনের কারণেই সোনার দাম অত্যাধিক বেড়ে গিয়েছিল বলে মত বিশেষজ্ঞ মহলের। বাণিজ্য নিয়ে রেষারেষি কমার ইঙ্গিত মিলতেই সোনার বাজারে তার প্রভাব পড়েছে। গত ৩ দিন ধরে সোনার দর যে ভাবে কমছে তাতে ধনতেরস ও দীপাবলির আগে মধ্যবিত্ত স্বস্তি পেতে পারেন বলে আশা।

সোনার দাম বেড়ে যাওয়ার ফলে সেপ্টেম্বরে বিক্রি যথেষ্ট কমে গিয়েছিল। ডলারের প্রেক্ষিতে গত কয়েকদিনে টাকার দামও একটু বেড়েছে। এবার সোনার দাম আরও একটু নিম্নগামী হবে বলে আশা।

সোমবার মহানগরে সোনার দাম-

১০ গ্রাম (২২ ক্যারাট) – ৩৭ হাজার ৬৫০ টাকা
১০ গ্রাম (২৪ ক্যারাট) – ৩৯ হাজার ৫০ টাকা

আরও পড়ুন-লক্ষ্মীপুজোর রাতে খুন গৃহবধূ, গলার নলি কাটা অবস্থায় উদ্ধার মৃতদেহ

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...