Wednesday, June 17, 2026

মোদির আর্থিক নীতিকে সর্বনাশা বলছে দলের শ্রমিক সংগঠন!

Date:

Share post:

বিজেপির বিরোধিতায় এবার তাদেরই সংগঠন ভারতীয় মজদুর সংগঠন বা বিএমএস। একের পর সরকারি সংস্থার বেসরকারিকরণ নিয়ে ক্ষিপ্ত শ্রমিক সংগঠন। রেল, এয়ার ইন্ডিয়া, কয়লা, বিএসএনএল সহ রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি কোথাও বন্ধ করা হচ্ছে, কোথাও বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রস্তুতি  শুরু হয়েছে। বিএমএস বলছে, এটা শ্রমিক বিরোধী। এতে দেশের সর্বনাশ হবে। সংগঠনের সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায় বলেন, কেন্দ্র সরকারের এখনই উচিত তাদের অর্থনৈতিক এবং শ্রমিক আইন সংস্কার করা। অন্তত ৬টি ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম বেতন সুনিশ্চিত করা। এই দাবিতে রেল, প্রতিরক্ষা কিংবা বিএসএনএলে যদি ধর্মঘট হয়, তবে তাঁরা সমর্থন করবেন।  এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কিছুটা অপ্রস্তুত হয়ে বলেন, আলাদা সংগঠন, আলাদা নেতৃত্ব। তাই আলাদা মতামত থাকতেই পারে।

আরও পড়ুন-কাউন্টার-অ্যাটক নির্ভর ফুটবল খেলে ভারতের ছোট ভুলের সুযোগ নিতে চায় বাংলাদেশ

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...