Sunday, April 12, 2026

জুয়ার ঠেক থেকে আটক ব্যক্তির মৃত্যু, ফাঁড়িতে আগুন লাগাল উত্তেজিত জনতা

Date:

Share post:

জুয়ার ঠেকে হানা দিয়ে আটক করা অভিযুক্তের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদহের ইংলিশবাজারের মিল্কি ফাঁড়ি। উত্তেজিত জনতার হাতে প্রহৃত হলেন পুলিশ কর্মীরা। জ্বালিয়ে দেওয়া হল মিল্কি ফাঁড়ি।

রবিবার রাতে মিল্কি ফাঁড়ির পুলিশ একটি জুয়ার ঠেকে হানা দিয়ে কয়েকজনকে আটক করে। ফাঁড়িতে আনার পর তাদের মধ্যে আইনুল খান নামে এক অভিযুক্তের বুকে ব্যথা শুরু হয়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তখনই ওই ব্যক্তিকে মালদহ জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু, ততক্ষণে গোটা এলাকা ঘিরে ফেলে প্রায় হাজার খানেক স্থানীয় মানুষ। পুলিশের উপর হামলা চালায় তারা। ইতিমধ্যে আইনুলের মৃত্যু হলে জনতা আরও উত্তেজিত হয়ে পড়ে।

পুলিশি অত্যাচারে প্রাণ গিয়েছে এই অভিযোগ তুলে পুলিশ কর্মীদের উপর হামলা শুরু হয়। মিল্কি ফাঁড়িতে আগুন লাগানো হয়। পুলিশ জানিয়েছে, ফাঁড়িতে আটক অন্য অভিযুক্তদের ছিনিয়ে নেয় উন্মত্ত জনতা। ঘটনায় জখম হন চার পুলিশ কর্মী। গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রাতেই বিভিন্ন গ্রামে তল্লাশি শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন-এপ্রিল অথবা মে-তে হতে পারে রাজ্যের 111 পুরসভার ভোট

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...