Tuesday, May 26, 2026

কাউন্টার-অ্যাটক নির্ভর ফুটবল খেলে ভারতের ছোট ভুলের সুযোগ নিতে চায় বাংলাদেশ

Date:

Share post:

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের মায়াবী আলোয় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বে গ্রুপ ‘ই’- এর ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ফিফা বিশ্ব ক্রম তালিকায় বাংলাদেশ অনেকটাই পিছনে ভারতের। তা বলে বাংলাদেশকে একেবারেই খাটো করে দেখার অবকাশ নেই।

এই বাংলাদেশ দলে রয়েছে সে দেশের দুই সেরা ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনীর খেলোয়াড়দের আধিক্য। ফলে স্বাভাবিকভাবেই ওই দুই দলের দুই বিদেশি কোচ বসুন্ধরার অস্কার ব্রুজেন ও আবাহনীর টমাস লেমোসের একটা প্রভাব আছে বাংলাদেশের খেলায়। বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজেন দলটার খেলার ধরন পালটে দিয়েছেন। আবাহনী কোচ টমাস মারিয়া লেমোসের খেলার ছাপও বোঝা যায় দলটার মধ্যে। বাংলাদেশ যেমন পাস দিয়ে খেলতে স্বচ্ছন্দ, ঠিক একইভাবে প্রেস করে খেলতেও পিছপা হয় না।

প্রথম একাদশে তিনজন খেলোয়াড় না থাকায় একটু সমস্যায় বাংলাদেশ। ডিফেন্ডার তপু বর্মণ, সেন্ট্রাল মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ ও উইঙ্গার মাশুক মিয়া জনি- সকলেই লিগামেন্টের চোটে জর্জরিত হয়ে দলের বাইরে। বলতেই হয়, এই তিন ফুটবলারকে মিস করবে বাংলাদেশ। পাশাপাশি, ইমন রহমান বাবুকে স্কোয়াডে রাখা হয়নি। যা অনেককেই অবাক করেছে।

তবে আবাহনীর সোহেল রানা ও নাবিব নেওয়াজ জীবন দলের অন্যতম ভরসা। নাবিব নেওয়াজের বেশ গতি আছে, কৌশলগত দিক দিয়েও ভালো। শারীরিক দিক দিয়ে অতটা শক্তিশালী না হলেও টেকনিক দিয়ে পুষিয়ে দেয়। সোহেল রানাও বেশ দ্রুতগতির ফুটবলার।

ধারে ভারে সুনীল ছেত্রীরা বাংলাদেশিদের থেকে এগিয়ে থাকলেও কাউন্টার-অ্যাটক নির্ভর ফুটবল খেললে ভারতকে ঝামেলায় ফেলতে পারবে বাংলাদেশ। নিজেদের ঘর সামলে বাংলাদেশের কাউন্টার অ্যাটাকে খেলতে চাইবে। সেটা আটকানোই ভারতের মূল কাজ। ভারত ছোট কোনও ভুলের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।

Related articles

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...