Sunday, June 14, 2026

জিয়াগঞ্জ : ৬দিন পরেও অধরা খুনিরা, ফোনের কললিস্টেই লুকিয়ে সূত্র!

Date:

Share post:

জিয়াগঞ্জের মর্মান্তিক ঘটনার পর ৬দিন অতিক্রান্ত। এখনও অধরা খুনিরা। সিআইডি তদন্ত করছে। মৃত বন্ধুপ্রকাশের ধৃত বন্ধু সৌভিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি জানান, ২০০৩-এ বিয়ে হয়। ২০০৬ সালে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আর কোনও সম্পর্ক ছিল না। তিনি জানান, টাকা ধার নেওয়া এবং তা শোধ না করা শৌভিকের অভ্যাস। তাঁর বাবার কাছ থেকেও ৩ লক্ষ টাকা ধার করে শোধ করেনি সৌভিক। বন্ধুপ্রকাশের সঙ্গে সৌভিকের ট্রেনে পরিচয়। কিন্তু তার সঙ্গে কথা বলে সেভাবে ব্রেক থ্রু কিছু হয়নি।

অন্যদিকে জিয়াগঞ্জে ঘটনার দিনের সিসিটিভি নিয়ে তদন্তে পুলিশ। ফেরি ঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের ভিডিও বারবার দেখা হচ্ছে। কিন্তু সেভাবে সন্দেহজনক কিছু দেখা যায়নি। খুনের ধরণ দেখে গোয়েন্দারা নিশ্চিত পেশাদার খুনিদের কাজ। কারন, বাড়িতে থাকা, নগদ টাকা,গয়না কিছুতেই হাত লাগায়নি। তাহলে সূত্র কারা? এর বাইরেও অন্য কোথাও আর্থিক সাহায্য নিয়ে ফেরাতে না পারার ঘটনা রয়েছে? চলছে বন্ধুপ্রকাশের ব্যাঙ্কের ডিটেলস নিয়ে চুলচেরা বিশ্লেষণ। মোবাইল কল লিস্ট ধরে চুলচেরা বিশ্লেষণ। সিআইডি সূত্রে খবর মোবাইল সূত্রেই হয়তো লক্ষ্যভেদ হতে পারে।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...