Wednesday, June 17, 2026

প্রয়াত সাংবাদিক বরুণ মজুমদার

Date:

Share post:

প্রয়াত সাংবাদিক বরুণ মজুমদার। সোমবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটায় তাঁর মৃত্যু হয়। আকাশবাণীর এই প্রাক্তন সাংবাদিক ও সংবাদপাঠকের বয়স হয়েছিল ৭৭। স্থানীয় সংবাদ পড়ার মধ্যে দিয়ে তিনি শ্রোতাদের ঘরে ঘরে পৌঁছে যান।

১৯৪২-এর ৯ সেপ্টেম্বর পদ্মশ্রী বরুণবাবুর জন্ম শিবপুরে। সাংবাদিকতায় স্নাতকোত্তর পাশ করে প্রথমে শিক্ষকতা ও পরে ‘বসুমতী’ কাগজে সাংবাদিকতা। ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ‘ওয়ার করেসপন্ডেন্ট’ হিসাবে কাজ করেন। সেই সময় পাক সেনার হাতে ধরা পড়েও কৌশলে ফিরে আসেন দেশে। তারপর অসাধারণ কিছু যুদ্ধ অভিজ্ঞতার লেখা তাঁর কলম থেকে পাওয়া যায়। তাঁর পুত্রও সাংবাদিকতার সঙ্গে যুক্ত।

আরও পড়ুন-প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে-র ৮৮তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...