Tuesday, June 16, 2026

বুধবারই অযোধ্যা মামলার শুনানি শেষ, জানাল শীর্ষ আদালত

Date:

Share post:

\বুধবারই শেষ হচ্ছে অযোধ্যার বিতর্কিত জমি মামলার শুনানি। মঙ্গলবার, রামমন্দির-বাবরি মসজিদ বিতর্ক মামলা প্রসঙ্গে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ৪০তম দিনই মামলার শুনানির শেষ হবে। ১৬ অক্টোবরই ৪০তম শুনানি। এই নিয়ে অযোধ্যা জেলা জুড়ে সোমবার থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। শব্দবাজি তৈরি এবং বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন – ব্যাঙ্কে বিপুল অঙ্কের টাকা থাকা সত্ত্বেও তুলতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত পিএমসি ব্যাঙ্ক গ্রাহক! কেন জানেন?

সোমবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানায়, এই মামলার শুনানি ১৭ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে। কারণ, ওইদিনই প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন রঞ্জন গগৈ। তার আগেই সম্ভবত এই মামলার শুনানি শেষ হোক চাইছেন তিনি।

রামমন্দির-বাবরি মসজিদ বিতর্কিত জমি মামলায় ২০১০ -এ এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন – কার্নিভালের মঞ্চে তিনি অপমানিত, বিস্ফোরক অভিযোগ ধনকড়ের

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...