Tuesday, June 9, 2026

বৌদ্ধধর্ম গ্রহণ করা নিয়ে মায়াবতীকে কটাক্ষ বিজেপির

Date:

Share post:

সঠিক সময়ে বৌদ্ধধর্ম গ্রহণ করবেন বলে জানিয়েছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। মহারাষ্ট্রে নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখাকালীন এই মন্তব্য করেছিলেন তিনি। বিষয়টি নিয়ে বসপা সুপ্রিমোর কড়া সমালোচনা করল বিজেপি।

গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, বৌদ্ধধর্ম গ্রহণ করার জন্য কোনও ‘নাটকের’ প্রয়োজন নেই। বিজেপির-সহ সভাপতি দুষ্যন্তকুমার গৌতম বলেন, ‘বৌদ্ধধর্ম গ্রহন করতে সঠিক কোনও সময়ের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই মায়াবতীর। বহু মানুষ বৌদ্ধধর্মাবলম্বী। তা গ্রহণ করার জন্য কোনও নাটকের প্রয়োজন নেই। বৌদ্ধ ধর্মে বহু ভালো বিষয় রয়েছে। এমনকী, আম্বেদকরও ধর্মান্তরিত হয়েছিলেন।’

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...