Tuesday, June 9, 2026

নৈহাটি পুরসভার ভাগ্য পরীক্ষা

Date:

Share post:

নৈহাটি পৌরসভার ভাগ্য পরীক্ষা বুধবার। বারাসতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে জেলাশাসক চৈতালি চক্রবর্তীর উপস্থিতিতে অনাস্থা ভোটের মাধ্যমে ঠিক হবে নৈহাটি পুরসভা কার দখলে থাকবে? তবে তৃণমূলের দাবি, পুরসভার ৩১টি আসনের মধ্যে এই মুহূর্তে তাদের কাছে ২৬ জন ও বিজেপির কাছে ৫ জন কাউন্সিলর আছে। ফলে অনাস্থায় জয় হবে তাদের। তবে শেষ পর্যন্ত কি হয় সে বিষয়ে জানতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাশাসকের দফতর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
৩১ আসনের নৈহাটি পুরসভায় সবকটি আসনই তৃণমূলের ছিল। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের জয়লাভের পর হালিশহর, কাঁচরাপাড়ার মত নৈহাটির প্রায় ১৮ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ করেছিল। ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছিল ১৩ জন। সেক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠতার দাবি করে বিজেপি তৃণমূলের চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনার দাবি জানিয়ে চিঠি দেয়। নবান্নের নির্দেশে নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানো হয়। কিন্তু বিজেপির তরফে ফের বিষয়টি অনৈতিক দাবি করে পুরবোর্ড গঠনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করে। যে মামলায় গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেয় প্রশাসক নিয়োগ বন্ধ করে চেয়ারম্যানকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে। যেটি বারাসাতে জেলাশাসকের অফিসে জেলাশাসকের উপস্থিতিতেই করতে হবে। ইতিমধ্যেই বিজেপিতে যাওয়া ১৮ জনের মধ্যে প্রথম ধাপে ১০ জন কাউন্সিলর আবার তৃণমূলে ফেরায় সংখ্যাটি দাঁড়ায় তৃণমূল ২৩, বিজেপি ৮। বর্তমানে তৃনমূলের দাবি তাদের কাউন্সিলর সংখ্যা ২৬, বিজেপির ৫। স্বভাবতই বিজেপি যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার চিঠি দিয়েছিল সেই অশোক চট্টোপাধ্যায়ের তৃণমূলের সমর্থনে আবারও চেয়ারম্যান হওয়া শুধু সময়ের অপেক্ষা।
তবে শেষমেশ নৈহাটি পুরসভার ভাগ্য কী দাঁড়ায় সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।।

Related articles

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...