Sunday, April 5, 2026

হার মানছে তুঘলক, দু’হাজার টাকার নোট ছাপা বন্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক

Date:

Share post:

মহম্মদ বিন তুঘলক এবার নিশ্চিতভাবেই কবরে পাশ ফিরে শোবেন।

2016 সালের নভেম্বরে, নোটবন্দির পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2000 টাকার নোট চালু করে যুক্তি দিয়েছিলেন, ‘কালো টাকা রুখতেই 2000 টাকার নোট আনা হলো’।

তিন বছরে মোদি বুঝেছেন, ওসব ছিলো নেহাতই কথার কথা। 2000 টাকার নোট চালু করে কালো টাকা রুখে দেওয়া অসম্ভব।

তাই পরবর্তী সিদ্ধান্ত,
“বেশি দামি নোট জমিয়ে রাখা এবং কালো টাকার প্রবণতা রুখতে এবার তুলে নেওয়া হবে 2000 হাজার টাকার নোট”। ইতিহাসে তুঘলকের কারেন্সি নিয়ে পাগলামির বিবরণ আছে। ইতিহাসের পাতা থেকে এবার উঠে এসে মোদির ওপর ভর করলেন সেই তুঘলক।

ইতিমধ্যেই 2000 টাকার নোট ছাপা কম
করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষে একটি 2000 টাকার নোটও ছাপেনি রিজার্ভ ব্যাঙ্ক। এক RTI-এর জবাবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে,

আরও পড়ুন – কী বলতে যাচ্ছিল উৎপল, কেন থামালেন এস পি?

■ চলতি আর্থিক বছরে 2000 টাকার কোনও নোট ছাপাই হয়নি।

■ 2016-2017 সালে 354 কোটি 20 লাখ টাকার 2000 হাজারের নোট ছাপা হয়েছিল।

■ 2017-2018 সালে তা কমে আসে 11 কোটি 15 লাখে।

■ 2018-2019 সালে তা হয় 4 কোটি 60 লাখ।
সূত্রের খবর, 2000 টাকার নোট ছাপা একেবারে কমিয়ে আনা হয়েছে। বেশি দামি নোট জমিয়ে রাখা এবং কালো টাকার প্রবণতা রুখতেই এই ব্যবস্থা বলে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এটা তুলনায় নোটবন্দির থেকে ভালো। এতে অর্থব্যবস্থায় তেমন কোনও বিশৃঙ্খলা হবে না। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গত 3 বছরে অন্তত 50 কোটিরও বেশি জাল টাকা বাজেয়াপ্ত হয়েছে। 2017-2018 সালে 17 হাজার জাল 2000 টাকা উদ্ধার হয়েছে। এ প্রসঙ্গে NIA-এর বক্তব্য, দামি নোটের হুবহু নকল বাড়ছে। পাকিস্তান বেশি দামি জাল নোট ছাপছে।

অর্থনীতিবিদরা বলছেন, কালো টাকা রুখতেই নরেন্দ্র মোদি 2016 সালে 2000 টাকার নোট চালু করেছিলেন। সেই সিদ্ধান্ত যে কার্যত মুখ থুবড়েই পড়েছে, এবার তা প্রমাণ হল।

আরও পড়ুন – বৌদ্ধধর্ম গ্রহণ করা নিয়ে মায়াবতীকে কটাক্ষ বিজেপির

Related articles

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...