Thursday, June 11, 2026

বিধানসভা ভোটের আগে আসন্ন পুরভোটের দায়িত্বও পিকে-র হাতেই দিচ্ছে তৃণমূল

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের জন্যই মূলত ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোরকে বাংলার রাজনীতিতে ডেকে এনেছে তৃণমূল। কিন্তু সিদ্ধান্ত একটু বদলেছে।

প্রশান্ত কিশোরের কাজে ‘খুশি’ হয়ে এবং কৌশলগত কারনে তাঁর হাতেই রাজ্যের আসন্ন পুরভোটের দায়িত্বও তুলে দিচ্ছে তৃণমূল। আগামী পুরসভা নির্বাচনের সমস্ত পরিকল্পনার দায়িত্বে থাকবে ‘পিকে’র টিম।

আগামী কয়েক মাসে পুর এলাকার প্রত্যেক জনপ্রতিনিধিদের কাজকর্ম খতিয়ে দেখবে টিম-পিকে। কারা দলের টিকিট পাওয়ার যোগ্য, কাদের ভাবমূর্তি প্রশ্নের মুখে দাঁড়িয়ে, সে বিষয়েও সুপারিশ করবেন পিকে।

আরও পড়ুন – ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ: কাল নেতাজি ইন্ডোরে উদযাপন করবে সিপিএম

ফলে 2021-এর বিধানসভা নির্বাচনের অনেক আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ‘পিকে’র অগ্নিপরীক্ষা শুরু হতে চলেছে। রাজনৈতিক মহলের বক্তব্য, এ রাজ্যের ভোট- রাজনীতিতে ‘পিকে’ এখনও অপরীক্ষিত। তাই বিধানসভা ভোটের আগেই পিকে-র ‘পরীক্ষা’ নিতে চায় তৃণমূলও। ওদিকে, বিধানসভা ভোটের আগের এই সেমিফাইনালে নিজের ‘সুনাম’ বজায় রাখতে বদ্ধপরিকর পিকে-ও।

এই মুহূর্তে পিকে-র পরামর্শ অনুসারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের অসন্তোষ কোথায় রয়েছে, তা খতিয়ে দেখার কাজ চলছে।

তৃণমূল কংগ্রেসের বিশ্বাস, একুশের ভোটের আগে 2020-র পুরনির্বাচনে মানুষের অসন্তোষের আগুনে জল ঢেলে দেওয়ার সুযোগ পাবেন পি কে। তৃণমূল মনে করছে, একুশে যা তৃণমূলকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। তাই দু’টি ভোটই ‘এক’ হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

আরও পড়ুন – হার মানছে তুঘলক, দু’হাজার টাকার নোট ছাপা বন্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...