Friday, April 10, 2026

২৩শে শহরে নোবেলজয়ী দম্পতি

Date:

Share post:

নোবেলজয়ী দম্পতি অভিজিৎ ও এস্থার ২৩ অক্টোবর কলকাতায় আসছেন। তার আগের দিন তাঁরা দিল্লিতে নামবেন। সম্ভবত ২৩ তারিখ রাতেই তাঁরা ফের আমেরিকা রওনা হবেন। ঘরের ছেলে অভিজিৎকে গণসংবর্ধনা দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। যদিও এ ব্যাপারে এখনও সরকারিস্তরে সিদ্ধান্ত হয়নি। বুধবার মুখ্যমন্ত্রী নোবেলজয়ীর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কতক্ষণ সেদিন থাকছেন, জানতে চেয়েছেন। সরকারি তরফে তাঁর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্সির অর্থনীতি বিভাগও চাইছেন কিছুক্ষণের জন্য আসুন নোবেলজয়ী দম্পতি। তাঁদের প্রাক্তনীকে তাঁরা সংবর্ধনা দিতে চান। ইতিমধ্যে ই-মেলে তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে জানান অর্থনীতি বিভাগের প্রধান মৌসুমী দত্ত। আজ সে নিয়ে বৈঠকও রয়েছে। বিভাগের পড়ুয়ারা উত্তেজিত। পড়েছে পোস্টারও। কী প্রশ্ন করা হবে, সে নিয়ে তাঁরা এখনই তৈরি। আসার অনুরোধ থাকছে সাউথ পয়েন্ট স্কুলের তরফেও। দেখার বিষয় অভিজিৎ সেই অনুরোধ রাখতে পারেন কিনা।

Related articles

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...