Thursday, March 19, 2026

আমূলের বিজ্ঞাপনী প্রচার এবার সৌরভময়

Date:

Share post:

বিজ্ঞাপনে সবাইকে তাক লাগাতে সব সময় সকলের থেকে অনেকটাই এগিয়ে থাকে আমূল। এবারও তার অন্যথা হল না। এবার আমূলের বিজ্ঞাপনী প্রচার সৌরভময়।

সদ্য বিসিসিআইয়ের সভাপতি হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ওয়েবসাইট সকলেই সৌরভকে নিয়ে মেতে উঠেছে। এই মাতামাতিতে এবার গা ভাসিয়েছে আমূল। তাঁরা তাঁদের বিজ্ঞাপনে নয়া বোর্ড প্রেসিডেন্টকে কুর্নিশ জানিয়েছে। বুধবার আমুলের এই নতুন বিজ্ঞাপন প্রকাশ হওয়া মাত্রই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে আমূল।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে, আমূল মাখন লাগানো পাউরুটিতে বড় এক কামড় সভাপতির চেয়ারে বসা মহারাজের। পাশে আটারলি বাটারলি আমূল গার্ল দাঁড়িয়ে ব্যাট হাতে। সঙ্গে ক্যাচি ক্যাপশন, ‘দাদা কিয়া তো নিভানা পড়েগা।’…

আরও পড়ুন-সমালোচনা গ্রহণ করি, নেতিবাচক, ধ্বংসাত্মক সমালোচনা নয়: মুখ্যমন্ত্রী

 

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...