Wednesday, April 8, 2026

বিজেপির গান্ধি সংকল্প যাত্রা ঘিরে ধুন্ধুমার, মৃত ১

Date:

Share post:

গান্ধি সংকল্প যাত্রাকে ঘিরে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মৃত জহিরুদ্দিন সরকার তৃণমূলের সক্রিয় কর্মী।

গান্ধিজির জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে সংকল্প যাত্রা শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে। ১৬ থেকে ২৫ অক্টোবর এই কর্মসূচি চলবে। বৃহস্পতিবার, পাতলাখাওয়া এলাকায় এই যাত্রা ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধে। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হন। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাইকেও। ঘটনায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলারও অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ, এই ঘটনায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়ে জহিরুদ্দিন সরকার নামে তাঁদের এক কর্মীর মৃত্যু হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেছে বিজেপি।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...