Tuesday, April 7, 2026

নোবেলজয়ীর জেলজীবন! শোনালেন মা

Date:

Share post:

“সেটা ছিল আমার প্রথম তিহার দর্শন বা জেল দর্শন। হঠাৎ শুনলাম অভিজিতকে নাকি তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমি ও আমার স্বামী দীপক উদভ্রান্তের মত ছুটলাম দিল্লি।” এখন বিশ্ব বাংলা সংবাদকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে গিয়ে অজানা এক গল্পের উপর আলোকপাত করলেন অভিজিৎ বন্দোপাধ্যায়ের মা নির্মলাদেবী।

কী হয়েছিল? কেন যেতে হয়েছিল নোবেল জয়ীকে জেলে? বালিগঞ্জের ফ্ল্যাটে বসে সে দিনের স্মৃতিচারণ করতে গিয়ে নির্মলাদেবী বললেন, “অভিজিৎ তখন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এর ছাত্র। মাস্টার্স করছে। ফাইনাল ইয়ার। ওদের কলেজের একটি আন্দোলন করার জেরে বেশ কয়েকজন পড়ুয়াকে ধরে তিহার জেলে নিয়ে যায়। আমি ও দীপক তিহার গিয়ে হাজির। সেই প্রথম আমার জেল দর্শন। দেখা হল অভিজিতের সঙ্গে। ভয়ে বুক কাঁপছে। কিন্তু দেখলাম ওরা সকলে ভালই আছে। একসঙ্গে গল্পগুজবের মধ্যে রয়েছে। পুলিশের কোনও অত্যাচারের শিকার অবশ্য তারা হয়নি। আমরা স্বামী-স্ত্রী আশ্বস্ত হলাম। টানা ১০ দিন ওদের জেলে থাকতে হয়েছিল। তারপর অবশ্য ছাড়া পায়। তবে এই অভিজ্ঞতা ওর কাছেও যেমন নতুন ছিল, আমাদেরও হঠাৎ করে সংকটে ফেলে দিয়েছিল। অবশ্য তারপর সব ভালোভাবে মিটে যায়। অভিজিতরা সকলে জামিন পেয়ে যায়।”

নোবেলজয়ীর ছাত্র জীবনের অজানা এই গল্প শোনাতে গিয়ে এখন বিশ্ব বাংলা সংবাদ-এর ক্যামেরার সামনে নস্টালজিক হয়ে পড়েছিলেন মা নির্মলাদেবী।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...