Wednesday, April 8, 2026

বাংলায় এনআরসি-ই ভোটের প্রধান ইস্যু, গোটা দেশে হবে 2024-এর মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

শুধু বাংলা কেন, গোটা দেশেই এনআরসি হবে। 2024-এর আগেই দেশে এনআরসি লাগু করব আমরা। আর 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে এনআরসি-ই হবে প্রধান নির্বাচনী ইস্যু। এই ভোটে বিজেপি দুই-তৃতীয়াংশ আসনে জিতে এরাজ্যে সরকার গড়বে। এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে এনআরসি বা নাগরিকপঞ্জি ইস্যুতে এভাবেই বিস্ফোরণ ঘটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ।

বাংলা-সহ গোটা দেশে এনআরসি প্রক্রিয়া কার্যকর করার বিষয়ে তাঁর সরকার যে বদ্ধপরিকর তা জানিয়ে শাহ বলেন, এটাই হবে ভোটের প্রধান ইস্যু। আমি স্পষ্ট করে দিতে চাই, অন্য দেশ থেকে আসা প্রত্যেক অ-মুসলিম মানুষই ভারতে শরণার্থীর মর্যাদা পাবেন। হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রীষ্টান হলে শরণার্থী হিসাবে এদেশে সমস্ত সুযোগ-সুবিধা পাবেন। কারণ অমুসলিম মানুষ, বিশেষত হিন্দুরা পাকিস্তান ও বাংলাদেশে বৈষম্যের শিকার। নিজেদের ধর্ম বাঁচাতে, প্রাণ বাঁচাতে, মা-বোনের সম্মান বাঁচাতে তাঁরা এদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। তাই হিন্দুরা অনুপ্রবেশকারী নন, তাঁরা শরণার্থী। মুসলিমদের তো আর ধর্ম বাঁচাতে পাকিস্তান, বাংলাদেশ ছেড়ে আসতে হয়নি! বরং ওসব দেশে বৈষম্যের শিকার হিন্দুদের সংখ্যাই কমতে কমতে এখন মাত্র সাড়ে ছয় শতাংশে দাঁড়িয়েছে। আমরা হিন্দু ও অ-মুসলিম মানুষদের যথাযথ মর্যাদা দেব।

তবে একইসঙ্গে শাহ স্বীকার করে নেন যে অসমের নাগরিকপঞ্জি তৈরিতে বহু গলদ হয়েছে। প্রক্রিয়াগত সমস্ত ভুল সংশোধন করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য কিনা সেই প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, আমাদের সামনে দেশের সংবিধান রয়েছে। আমরা সংবিধান মেনেই কাজ করব।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...