Sunday, April 12, 2026

বহিষ্কারের পেন্ডুলাম ঝুলছে সুশান্তের উপর, মতভেদ দলেই

Date:

Share post:

কমিউনিস্ট পার্টির শতবর্ষ পালনের সামনে দাঁড়িয়ে আর এক বহিষ্কারের চালচিত্র তৈরির মুখে সিপিআইএম। এবার প্রাক্তন মন্ত্রী গড়বেতার সুশান্ত ঘোষ। দলে এ নিয়ে নানা প্রশ্ন। এক পক্ষের বক্তব্য, এই দুর্দিনে যেখানে রাজ্যে দলই অস্তিত্ব সঙ্কটে, সেখানে এই সিদ্ধান্ত বাড়াবাড়ি। গ্রাউন্ড রিয়্যালিটির কথা চিন্তা করা উচিত। সুশান্ত দুর্দিনের কর্মী। কিছু ভুল তিনি করেছেন। নেতৃত্বের উচিত ডেকে আলোচনা করা সমাধান করা। আর যাই হোক সদ্য বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো তো তার বিরুদ্ধে অভিযোগ নেই। বহিষ্কার করা মানেই দুজনকে একাসনে বসিয়ে দেওয়া। এটা অন্যায়। তাছাড়া এখনও জনমনে সুশান্তর গ্রহণযোগ্যতা রয়েছে।কট্টরবাদী অন্য পক্ষ বলছেন, দলবিরোধী কাজ করেছেন। দলের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। উপদলীয় কাজ জেনেশুনে করেছেন। ক্ষোভ থাকলে তা পার্টির মঞ্চেই বলা যেত। দীর্ঘদিনের পার্টিকর্মী হয়েও ইচ্ছাকৃতভাবে বিষোদগার করেছেন। তাই ব্যবস্থাই স্বাভাবিক।

সুশান্ত ঘোষকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে দল। তাঁর শো-কজের জবাবেও সন্তুষ্ট নয় দল। পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাসপেনসনের চিঠি এসেছে রাজ্য কমিটির কাছে। এখনই সেই সুপারিশে শিলমোহর না দিয়ে দল দু সদস্যের কমিশন করে সেখানে শেষবার বুঝে নিতে চাইছে। কমিশনের দুই সদস্য হলেন আভাস রায়চৌধুরী ও রামচন্দ্র ডোম। আজ সিপিএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠক। সেখানে কিছু রদবলের খবর রয়েছে। সুশান্তকে নিয়ে পরিস্থিতিও জানানো হবে।

সুশান্ত অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। তাঁর ঘনিষ্ঠমহল বলছে, যাদের জন্য জেল খাটতে হয়েছে প্রাক্তন মন্ত্রীকে, নিজের বাড়িতে যেতে পারেন না, তাঁর সঙ্গে এমন আচরণ একমাত্র সিপিএমই করতে পারে। দলের রক্তক্ষরণের কারন এই আচরণেই স্পষ্ট।

আরও পড়ুন-জালে খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত জেএমবি জঙ্গি

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...