Thursday, June 11, 2026

জালে খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত জেএমবি জঙ্গি

Date:

Share post:

দীর্ঘ তল্লাশির পরে অবশেষে জালে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি। গত প্রায় ৩-৪ বছর ধরে জেএমবি-র অসম মডিউলের অন্যতম মাথা আজহার আলিকে খুঁজছিল পুলিশ। কিন্তু ডেরা বদলে পুলিশের চোখে ধুলো দিচ্ছিলেন তিনি। মঙ্গলবার, বরপেটা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বরপেটার রাউমারি পাথার গ্রামের বাসিন্দা আজাহার গোপনে পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে খবর পায় জাতীয় তদন্তকারী সংস্থা। সেই মতো রাতের অন্ধকারে আজহারের বাড়ি ঘিরে ফেলে তাঁকে ধরা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার রবিন কুমার। খাগড়াগড় বিস্ফোরণেও আজহারের যোগ ছিল বলে পুলিশ সূত্রে খবর।

এনআইএ সূত্রে খবর, আজহার আলি ছাড়াও কখনও আজহারউদ্দিন আহমেদ, কখনও আজহারউদ্দিন আলি নামে আত্মগোপন করতেন তিনি। অসম সীমান্ত অঞ্চল নখদর্পণে থাকায় বারবার ডেরা বদলে পুলিশের নজর এড়িয়ে বেড়াতেন তিনি। বুধবার, আজহারকে আদালতে তোলা হলে বিচারক ৭দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন-সৌদি আরবে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত ৩৫ হজযাত্রী

 

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...