Friday, June 5, 2026

লকেটের সংকল্প যাত্রায় গোষ্ঠী কোন্দল

Date:

Share post:

সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্ব পান্ডুয়ায় বিজেপির গান্ধী সংকল্প যাত্রায় গোষ্ঠী কোন্দল। সাংসদের সামনে জেলা কমিটির সম্পাদিকা স্মরণিকা মণ্ডল নিগ্রহের শিকার বলে অভিযোগ। শুক্রবার, পান্ডুয়ার মেলাতলা থেকে তিন্নামোড় পর্যন্ত সংকল্প যাত্রায় অংশ নেন লকেট। ছিলেন হুগলির জেলা সভাপতি সুবীর নাগ সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, মিছিলে হাঁটার সময় স্মরণিকার শাড়ি ধরে টানতে থাকেন অশোক দত্ত ও শ্যামল বিশ্বাস নামের দুই বিজেপি নেতা। গোটা ঘটনাই সাংসদের সামনে হলেও, তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ। পরে ঘটনাটি ফোন করে স্মরণিকা জানান লকেটকে। যদিও বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি হুগলির সাংসদ।

আরও পড়ুন – অভিজিৎকে নিয়ে বেলাগাম মন্তব্য রাহুলের

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...