Friday, June 12, 2026

সন্ময়ের গ্রেফতারিতে একসুরে বিরোধিতা বাম-কংগ্রেসের

Date:

Share post:

কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার ঘটনায় একযোগে সুর চড়িয়েছে বিরোধীরা। সরকারের সমালোচনা করার জন্যই সন্ময়কে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে তারা। প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার খড়দা থানায় বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস। থানায় স্মারকলিপি জমা দেওয়া হয় আধিকারিকের কাছে। এরপর ১৫ মিনিট পথ অবরোধও করেন বাম ও কংগ্রেসের কর্মীরা।

গ্রেফতারের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করার জন্যই সন্ময়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভূমিকার নিন্দা করেছেন পুরুলিয়ার কংগ্রেস নেতা নেপাল মাহাতও।

আরও পড়ুন – দোষীরা শাস্তি পাবে, শিক্ষক-পরিবারকে আশ্বাস মমতার

Related articles

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...