Friday, June 12, 2026

চুঁচুড়ায় একাধিক তাজা বোমা উদ্ধার

Date:

Share post:

তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল চুঁচুড়ার রবীন্দ্র নগরের পশ্চিম পাড়ায়। একটি পরিত্যক্ত বাড়ি থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। রমেন হালদার নামে এক ব্যক্তির ওই বাড়িতে এখন কেউ থাকেন না। এর জেরে বাড়িটি দুষ্কৃতীদের ডেরা হয়ে গিয়েছে বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে, ঘটনাস্থলে যায় চুঁচুড়া থানার পুলিশ। একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। এরপরই বম্ব স্কোয়ার্ড যায় সেখানে। বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। বোমা উদ্ধারের ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এলাকায় বোমা উদ্ধার হয়। রবীন্দ্রনগর অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন – ১০দিন পরে জিয়াগঞ্জে ঘটনাস্থলে ফরেনসিক দল

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...