Monday, June 8, 2026

বিতর্ক ও ভোটাভুটির পর যাদবপুরের ডিলিট-ডিএসসি তালিকা মেনে নিলেন রাজ্যপাল

Date:

Share post:

ফের বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকর। গত ১৯ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় কাণ্ডের পর ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় গিয়ে বিতর্কে জড়ালেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিং ঘিরে এদিন একপ্রস্ত নাটক হয়ে গেল।

কিছুদিন পরই বিশ্ব বিদ্যালয়ের সমাবর্তন। সেখানে কাদের ডিলিট-ডিএসসি দেওয়া হবে তা নিয়েই ছিল এই মিটিং। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, প্যানেলের সিদ্ধান্তের সঙ্গে প্রথমে ‘সহমত’ হননি আচার্য ধনকর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি চারজনের তালিকা নিয়ে নিজের মত জানাননি রাজ্যপাল। তার নাকি সবচেয়ে বেশি আপত্তি ছিল প্রাক্তন বিদেশ সচিব সালমান হায়দারের নামে। তিনি জানান, রাজভবনে গিয়ে আচার্য হিসেবে নিজের পছন্দের তালিকা পেশ করবেন।

আরও পড়ুন – রাজ্য পুলিশের নিরাপত্তাতেই যাদবপুরে রাজ্যপাল

কিন্তু উপাচার্য সুরঞ্জন দাস অধ্যাপক ও অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র- এর নেতৃত্বে প্যানেলের অন্যান্য অধ্যাপকরা দাবি করেন, রাজ্যপাল যাতে বৈঠকেই নিজের মত জানান। এরপর ভোটাভুটিতে যাওয়া হয়। একটা সময় আচার্য জানান তিনি গোপন ব্যালটে ভোট করতে চান। কিন্তু তাতে সম্মতি দেয়নি প্যানেলের বাকি ৪২ জন সদস্য। ভোটাভুটিতে গেলেও তা হয় হাত তুলে। এবং প্রত্যেকেই পূর্বনির্ধারিত চারটি নামেই সম্মতি জানান।

পরে কর্তৃপক্ষ মনোনীত ৪টি নামেই সম্মতি জানান আচার্য ধনকর। এবং তিনি নিজেই প্যানেলের চেয়ারম্যান হিসেবে হাজির ছিলেন এদিন।

আরও পড়ুন – বেনজির! যাদবপুরে কোর্ট বৈঠক করতে এলেন রাজ্যপাল

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...