Sunday, April 12, 2026

তথ্য-প্রযুক্তি কর্মীর মৃত্যু নিয়ে যেখানে দানা বাঁধছে রহস্য

Date:

Share post:

এবছর দশমীর দিন ভোরে পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন বেঙ্গালুরুতে কর্মরত তথ্য-প্রযুক্তির কর্মী অভিষেক মণ্ডল। পুজোয় এসেছিলেন বাড়িতে। নিউটউন-এর বাসিন্দা অভিষেক নবমীর দিন সকালে বেরিয়ে যায়। কথা ছিল FD ব্লক-এ বন্ধু রনির বাড়িতে কাটিয়ে পরদিন বাড়ি ফিরবেন। কিন্তু দশমীর দিন ভোরে রনির পরিবারের লোকজন অভিষেক-এর বাবাকে ছেলের দুর্ঘটনার খবর দেয়। সল্টলেকে-এর আমরি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে।

এরপর বাড়ির লোক সেখানে গেলে দেখা যায়, মাথায় গভীর আঘাত নিয়ে ভর্তি রয়েছেন অভিষেক। অবশেষে ১৩ অক্টোবর মারা যায় অভিষেক। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

বাড়ির লোকের অভিযোগ, নিছক দুর্ঘটনা নয়, নেপথ্যে অন্য ঘটনা রয়েছে। গোটা ঘটনায় পুলিশ-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। lপুলিশের অবহেলার জেরে মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছে সেই রনি বেঙ্গালুরু চলে গেছে। ফোনও সুইচড অফ করে রেখেছে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ অভিষেকের পরিবার।

আরও পড়ুন – বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ভুল করেই গুলি চলেছিল

রহস্য যেখানে যেখানে দানা বাঁধছে-

১. দশমীর দিন মানে ৯ অক্টোবর ভোর সাড়ে চারটের ঘটনা। ঘটেছিলো FD ব্লক’র কাছে। অথচ একঘন্টা পর মাত্র দু’কিলোমিটার দূরে আমরিতে নিয়ে যাওয়া হলো সাড়ে পাঁচটা নাগাদ।

২. দুর্ঘটনায় যে ধরণের আঘাত, তেমন চিহ্ন নেই অভিষেক-এর শরীরে। শুধু মাথায় আঘাত আর হাত ও কনুইয়ে কালো স্পট আছে।

৩. ইনোভা গাড়ি ধাক্কা মেরেছে অথচ শরীরে কোনো ছোড়ে যাওয়া বা ধাক্কা লেগে কাটার বা ফ্র্যাকচার-এর চিহ্ন নেই। দুটো মোবাইল, চশমা, হাতঘড়ি অক্ষত আছে।

৪. গাড়ির ডিটেল ঘটনার দিন পেলেও আটক করা হলো ১৭ তারিখ। ফরেনসিক ও অভিষেক-এর জামা ও প্যান্ট পরীক্ষাও হলো ঘটনার আট দিন পর।

৫. একমাত্র প্রতক্ষদর্শী রনির শুধু পাসপোর্ট বাজেয়াপ্ত করে ছেড়ে দেওয়া হয়েছে।

৬. মৃত্যুর পরে এখনো সেকশন বদল হয়নি, শুধু বেপরোয়া ভাবে গাড়ি চালানোরই ধারা দেওয়া হয়েছে।

আরও পড়ুন – রাজপথে প্রদেশ কংগ্রেসের ধিক্কার মিছিল, অবরুদ্ধ মৌলালি মোড়

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...