Monday, June 15, 2026

দুই রাজ্যের ভোটে মুখ থুবড়ে পড়ছে কংগ্রেস

Date:

Share post:

মহারাষ্ট্র আর হরিয়ানায় ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। প্রশ্ন, কী হবে দুই রাজ্যের ভোটের ফল? একটি সংবাদ মাধ্যমের সমীক্ষা জিতবে বিজেপি, শোচনীয় হার হবে বিরোধীদের। ৩৭০ ধারাকে প্রচারে এনে জাতীয়তাবাদের যে হাওয়া তুলেছে বিজেপি, তাতে সাড়া মিলেছে প্রবল। কংগ্রেসের ছন্নছাড়া অবস্থা, রাহুলের গোঁসা করে বাড়িতে বসে থাকা, শেষ মুহূর্তের নমনম করে প্রচার মোটেই ছাপ ফেলতে পারেনি ভোটারদের মনে। মহারাষ্ট্রে কং-এনসিপি-বাম জোট মোটেই বিকল্পের বার্তা দিতে পারেনি। কৃষকদের আত্মহত্যা, আর্থিক সঙ্কট, মূল্যবৃদ্ধির ইস্যু মোটেই পিছনে ফেলতে পারেনি বিজেপিকে। তাছাড়া মুখ্যমন্ত্রী ফড়নবিশের কাজে মোটের উপর মহারাষ্ট্রবাসী খুশি। অনুমাণ করা হচ্ছে ২৮৮ আসনের মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট জিততে পারে ১৯০টির বেশি আসন। আর হরিয়ানায় কংগ্রেসের মুখ থুবড়ে পড়ার ইঙ্গিত। ৯৯ আসনের হরিয়ানায় গতবার বিজেপি ৪৭ আসন জিতে ক্ষমতায় আসে। এবার সেই ব্যবধান প্রায় দ্বিগুন হওয়ার মুখে। বিজেপির আসন ৮০ ছাড়িয়ে যাবে। ৩-৪টির বেশি আসন মিলবে না কংগ্রেসের। ফলে দুই রাজ্যের ভোটে মোদি-শাহ জুটি আরও জাঁকিয়ে বসছে। বিরোধীদের এবার দূরবীন দিয়ে খুঁজতে হবে। দেশে বিরোধী ভবিষ্যত প্রশ্নের মুখে।

Related articles

মণিপুরে হাসপাতালের বাইরে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

ফের উত্তপ্ত মণিপুর। লেইলন ভাইফেই গ্রামের কুকি সম্প্রদায়ের তিন আহত ব্যক্তিকে ভর্তি করায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে ল্যাম্পহেলপাটের...

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...