Monday, June 15, 2026

নজিরবিহীন, গ্রেফতার হওয়া কংগ্রেস নেতার পাশে বঙ্গ-বিজেপি

Date:

Share post:

বেনজির কাণ্ড!

সহমর্মিতা প্রদর্শন করতে গ্রেফতার হওয়া কংগ্রেস নেতার বাড়িতে যাচ্ছে রাজ্য বিজেপির নেতারা।
সম্প্রতি সাইবার অপরাধে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে প্রদেশ কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। উত্তর 24 পরগণার পানিহাটি এলাকার প্রাক্তন কাউন্সিলর এই সন্ময়বাবু। সম্প্রতি তাঁকে গ্রেফতার করে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়েছে পুলিশ।

কংগ্রেসের এই নেতার গ্রেফতারির নিন্দা করা হয়েছে সর্বস্তর থেকেই। এবার আরও একধাপ এগিয়ে আজ, বেলা 12টা নাগাদ সন্ময়বাবুর বাড়ি গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিতে যাচ্ছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল। এই খবরে আলোড়ন উঠেছে রাজ্য রাজনীতিতে। বিজেপির চিরশক্রু কংগ্রেস। সেই দলের এক নেতার পাশে বঙ্গ-বিজেপির এভাবে দাঁড়ানো, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...