Sunday, March 22, 2026

লোকসভা ভোটের পর প্রথমবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ যাচ্ছেন সোমবার

Date:

Share post:

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে তৃণমূল নিশ্চিহ্ন হওয়ার পর এই প্রথমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 21 তারিখ তিনি উত্তরবঙ্গ যাচ্ছেন। 23-24 অক্টোবর কলকাতায় তেমন কোনও গুরুত্বপূর্ণ কর্মসূচি না-এসে পড়লে মুখ্যমন্ত্রী এই সফরে পাহাড়েও যেতে পারেন। সেক্ষেত্রে তিনি 24 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে থেকে 25 তারিখ কলকাতা ফিরতে পারেন। কিন্তু এর মাঝে কলকাতায় গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকলে তিনি 22 তারিখের পর ফিরে আসতে পারেন। 21 তারিখ বিকেলে শিলিগুড়ি কমিশনারেটের বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। পরের দিন অর্থাৎ 24 অক্টোবর, উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর।

আরও পড়ুন-পৌষমেলা এ বছরও হবে, সিদ্ধান্ত বদল বিশ্বভারতীর, জানালেন উপাচার্য

 

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...