Tuesday, June 23, 2026

এবার রাজ্যপালের আক্রমণের নিশানায় সুব্রত

Date:

Share post:

রাজ্যপাল আর সরকার সংঘাত অব্যাহত। কয়েকদিন আগেই রাজ্যপালের সমালোচনার জবাব দিয়েছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এবার তাঁকেই নাম না করে দুষলেন জগদীপ ধনকড়। রাজ্যপাল বলেন, “উনি যা বলছেন, তা সত্যি নয়। ওনাকে বলব, উনি প্রকৃত তথ্য যাচাই করে সত্য বলুন।” রবিবার চিকিৎসকদের সম্মেলনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেন রাজ্যপাল।

জগদীপ ধনখড়ের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে কটাক্ষ করেছিলেন সুব্রত। গাড়িতে ওঠার আগে সুব্রত মুখোপাধ্যায়ের নাম না করে হাতজোড় করে রাজ্যপাল বলেন, “উনি রাজ্য সরকারের একজন মন্ত্রী। সিদ্ধার্থশঙ্কর রায়ের সময়ও মন্ত্রী ছিলেন। ওনাকে বলব, আপনি সরকারি তথ্য যাচাই করুন।”

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...