Friday, March 27, 2026

অভিজিৎ-ইস্যুতে নাম না করে রাহুলদের বার্তা দিলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁর নিজের দলেরই একাংশের আক্রমনের শিকার হচ্ছেন, এবার তার বিরুদ্ধেই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার কামারহাটিতে সংকল্প যাত্রা ছিল বিজেপির। সেখানেই রাজ্য সভাপতি বলেন, “আশা করি দেশের এই অর্থনীতি সঙ্কটের থেকে পরিত্রাণ পেতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ও মূল্যবান মতামত দেবেন।” দিলীপবাবু বলেন, “নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিরাট মাপের ব্যক্তিত্ব।”

রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষ এই মন্তব্য করে বোঝাতে চাইলেন, অভিজিতের বিরুদ্ধে যে ধরণের আক্রমণ বিজেপির কিছু নেতা করছেন, তা দল অনুমোদন করে না। কার্যত নাম না করে রাহুল সিনহাদেরই সতর্ক করতে চেয়েছেন রাজ্য সভাপতি। এদিকে মঙ্গলবার অভিজিতের সঙ্গে দেখা হতে পারে প্রধানমন্ত্রী মোদির। তার আগে এই বার্তা দিয়ে দিলীপবাবু দলকে সংযত থাকারই বার্তা দিলেন।

আরও পড়ুন – গান্ধী সংকল্প যাত্রায় যাওয়ার পথে লকেটের গাড়ি আটকানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

এদিন দিলীপ ঘোষ একপ্রকার মেনেই নিয়েছেন, দেশের অর্থনীতি সঙ্কটের মধ্যে পড়েছে। তবে একই সঙ্গে বলেন, তিনি আশা করেন এই সঙ্কট থেকে পরিত্রাণের জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ পরামর্শ দেবেন।

নোবেল পাওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের একাধিক নেতা তীব্র আক্রমণ শানাচ্ছেন অভিজিৎ বিনায়ককে। সমালোচনা করতে গিয়ে শালীনতার সীমা অতিক্রম করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেছিলেন, “দেখছি কারও দ্বিতীয় স্ত্রী বিদেশি হলে, তিনিই নোবেল পেয়ে যাচ্ছেন। জানি না এটা নোবেল পাওয়ার কোনও মাপকাঠি কিনা।” রাহুল সিনহার বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। দলের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। দলের নেতা রন্তিদেব সেনগুপ্ত প্রকাশ্যেই এ ধরনের বক্তব্যের সমালোচনা করেন। কিন্তু তাতেও রাহুলের চেতনা ফেরেনি। রবিবার রাহুল ফের বলেছেন, “অভিজিৎবাবু তো অর্থনীতি ছেড়ে রাজনীতির ঝান্ডা ধরলেই পারেন।”

বিজেপি অভ্যন্তরের বক্তব্য, রাহুল সিনহাকে সতর্ক করতেই এবার এগিয়ে খেললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন – ফের তৃনমূলের পার্টি অফিসে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Related articles

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...