Thursday, June 4, 2026

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন তুরস্কের, ক্ষোভে সফর বাতিল নরেন্দ্র মোদির

Date:

Share post:

রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সুরে কথা বলেছে তুরস্ক। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত তুরস্ক সফর বাতিল করার মত কড়া সিদ্ধান্ত নিল ভারত সরকার।

সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে নাক গলিয়েছে এবং প্রশ্ন তুলেছে তুরস্ক। তাদের এমন মন্তব্যের জেরে আপাতত ভারতের নরেন্দ্র মোদির আঙ্কারা সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

গত সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে কাশ্মীর নিয়ে পাকিস্তানের মতামতকে সমর্থন জানিয়ে নরেন্দ্র মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধি থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। তাই আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা প্রয়োজন। সংঘর্ষের মাধ্যমে এ সমস্যার সমাধান নয়।

তারও আগে গত জুনে জাপানের ওসাকায় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎকালে এই সফরের বিষয়ে আলোচনা হয়। এর আগের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষে তুরস্ক সফর করার কথা ছিল নরেন্দ্র মোদির।

কিন্তু বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্যকে আমলে দিতে চায় না ভারত। কারণ, কাশ্মীরের প্রসঙ্গটি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে তাদের এমন মন্তব্য করাটা ঠিক হয়নি। এতে বিতর্ক আরো উসকে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। সুতরাং, কাশ্মীর নিয়ে এমন মন্তব্যের পর এই মুহূর্তে তুরস্ক সফরের কোনও প্রশ্নই ওঠে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...