Sunday, March 22, 2026

ট্রেনের কনফার্ম টিকিটের জন্য আর অপেক্ষা নয়

Date:

Share post:

ট্রেনের টিকিট পাওয়া যাবে কি না তা নিয়ে চিন্তার দিন শেষ হচ্ছে। আগামী ডিসেম্বর থেকেই নতুন ব্যবস্থা আনতে চলেছে রেলওয়ে। আর এর জেরে কনফার্ম টিকিট হাতে পাওয়ার সম্ভাবনা বাড়ছে যাত্রীদের।

ট্রেনের সঙ্গেই দুটি পাওয়ার ভ্যান থাকে। এই দুটি থেকেই দূরপাল্লার ট্রেনে লাইট, ফ্যান, মোবাইল চার্জিং পয়েন্ট এইসব সংযোগ করা থাকে। রেল চাইছে ওভারহেড তার থেকেই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এই বৈদ্যুতিক পরিষেবাগুলি চালু রাখতে। এর জায়গায় দুটি বগি যুক্ত করা যাবে। তাতেই বেড়ে যাবে আসন সংখ্যা। ফলে কনফার্ম টিকিটের সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

আবার একই সঙ্গে এই পাওয়ার ভ্যান চলে ডিজেলে। সে ক্ষেত্রে পাওয়ার ভ্যান বন্ধ হলে, ব্যয় কমবে। আর টিকিট বিক্রি বাড়লে আয় যাবে বেড়ে।

একইসঙ্গে এবার দূরপাল্লার ট্রেনে আসন খালি থাকলে সঙ্গে সঙ্গে টিকিট পরীক্ষক অন্য যাত্রীকে সেই সংরক্ষিত আসন দিতে পারবেন। আগে এই ব্যবস্থা ছিল না। তখন কোনো আসন ফাঁকা থাকলে টিকিট পরীক্ষককে দুটো স্টেশন অপেক্ষা করতে হত। এখন সেটা না হওয়ায় যাত্রীদের সুবিধা বাড়ছে। সব মিলিয়ে ডিসেম্বর থেকে যাত্রী পরিষেবায় রেলওয়ে কয়েক কদম এগিয়ে যাবে বলে আশা।

আরও পড়ুন-দূরন্ত গতির ট্রেন, গাড়ির ভিতর সংজ্ঞাহীন ব্যক্তি, কীভাবে বাঁচালেন পুলিশ?

 

Related articles

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো...

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।...

IPL: ভরসা বিদেশিদের ব্যাটিং, ভোগাতে পারে পেস বোলিং, এক নজরে নাইটদের শক্তি-দুর্বলতা

দুয়ারে আইপিএল(IPL)। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। বাংলার ক্রীড়া প্রেমীদের নজরে কেকেআর (KKR)। নতুন মরশুমে...