Wednesday, May 20, 2026

সব সমীক্ষাতেই ফের বিজেপি

Date:

Share post:

ভোট শেষ হল দুই রাজ্যে। সন্ধ্যে সাড়ে ছ’টার তথ্য বলছে আশ্চর্যজনকভাবে মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫০%-এর সামান্য কিছু বেশি। অন্যদিকে হরিয়ানায় ৬০% কাছাকাছি। অর্থাৎ ভোটে জনতার ঢল সে অর্থে নেই। সেফোলজিস্টরা বলেন, বেশি ভোট সাধারণভাবে পরিবর্তনের ইঙ্গিত। কিন্তু মহারাষ্ট্র ও হরিয়ানার ভোট বলছে, তখত বদলের সম্ভাবনা কার্যত নেই।

মহারাষ্ট্র আর হরিয়ানায় ভোট শেষ হতেই সমীক্ষার ফল প্রকাশ শুরু হয়েছে। বুথ ফেরত সমীক্ষা বলছে, দুই রাজ্যেই ফের ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি। দুই রাজ্যে বিধানসভা ভোট ছাড়াও ১৭টি রাজ্যে ৫১টি উপনির্বাচনও হল এদিন।

টাইমস নাউ-এর সমীক্ষা বলছে, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট পাবে ২৩০-এর বেশি আসন। কং-এনসিপি-বাম জোটের ভাগ্যে জুটবে ৪৮টির মতো আসন। অন্যরা ১০টি আসন। ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের সমীক্ষা অবশ্য মহারাষ্ট্রে বিজেপি জোটকে ১৮১-র বেশি আসন দেয়নি। কং জোটকে ৮১ আসন দিয়েছে। অন্যদের প্রায় ২৬টি আসন দিয়েছে। সিএনএন নিউজ-আইপিএসওএস-এর সমীক্ষা বলছে, মহারাষ্ট্রে বিজেপি জোট পাবে ২৪৩ আসন, বিরোধী জোট ৪১টি আসন, অন্যরা ৪টি আসন।

অন্যদিকে হরিয়ানার ভোটের সমীক্ষায় টাইমস নাউ বলছে বিজেপি জোট পাবে ৭১ আসন, রিপাবলিক বলছে বিজেপি জোট ৫৭ আসন, টিভি-৯ বলছে বিজেপি জোট হরিয়ানায় পাবে ৪৭ আসন, ইন্ডিয়া নিউজ বিজেপি জোটকে হরিয়ানায় অনেকটা এগিয়ে রেখে দিয়েছে ৭৫-৮০ আসন।

আরও পড়ুন – বিজেপির নোবেল কটাক্ষের পাল্টা মুখ্যমন্ত্রীর

এক্সিট পোল
——————

মহারাষ্ট্র : ২৮৮ আসন

বিজেপি-শিবসেনা জোট : ২১৩+
কং-এনসিপি জোট : ৬১+
অন্যান্য : ১৪

হরিয়ানা : ৯১ আসন

বিজেপি জোট : ৬৮+
কংগ্রেস জোট : ১৩+
অন্যন্য : ১০

আরও পড়ুন – বিধানসভা ভোট আপডেট : মহারাষ্ট্রে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৩৪.২%

Related articles

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...