Saturday, June 13, 2026

ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে প্রশ্নচিহ্ন

Date:

Share post:

ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ হবে তো? আপাতত সিরিজ শিকেয়। কারণ, বাংলাদেশ ক্রিকেটাররা ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নতির দাবিতে আন্দোলনে নেমেছে। তাঁরা সাফ জানাচ্ছেন, দাবি না মেটা অবধি তাঁরা খেলবেন না। বাংলাদেশ ভারতে ৩টি টি-২০ ম্যাচ ও ২টি টেস্ট খেলবে। প্রথম টি-২০ ম্যাচ হবে আগামী ৩ নভেম্বর। যদিও ভারত ২০২০-র টি-২০ বিশ্বকাপের আগে এই সিরিজগুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। এই সিরিজে বিরাট কোহলির না খেলার সম্ভাবনা বেশি। দলকে সেক্ষেত্রে নেতৃত্ব দেবেন হিটম্যান রোহিত শর্মা। এই দলে নতুন কয়েকজনকে খেলিয়ে বিশ্বকাপের জন্য তৈরি করা হবে। এরা হলেন, লেগ স্পিনার শ্রেয়স গোপাল, ব্যাটসম্যান সূর্য যাদব। রাঁচি টেস্টে হাতে ঋদ্ধি চোট পাওয়ায় ঋষভ যে খেলছেনই, তা নিশ্চিত। তবে একদিনের ম্যাচে টিম কোহলির প্রথম পছন্দ ঋষভ পন্থই।

আরও পড়ুন – শামি-উমেশের বোলিং দাপটে হোয়াইটওয়াশ শুধুই সময়ের অপেক্ষা

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...