Saturday, June 13, 2026

জানেন কি নোবেলজয়ী অর্থনীতিবিদ কোন দলের সমর্থক?

Date:

Share post:

নোবেল পেয়েছেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনে খবরের শিরোনামেও উঠে এসেছেন তিনি। এমনকি এই বঙ্গসন্তানকে ইতিমধ্যেই সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। নোবেলজয়ীকে আজীবন সদস্যপদ দেওয়ার কথাও ভাবছে সবুজ-মেরুন শিবির। মেরিনার্সদের আমন্ত্রণ গ্রহণও করেছেন অভিজিৎ। যদিও এখনও ইস্টবেঙ্গলের আমন্ত্রণ গ্রহণ করেননি তিনি। তাহলে কি তিনি লাল-হলুদ সমর্থক নন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বাংলার ফুটবলমহলে।

জানা গিয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদের পরিবার আদ্যপান্ত মোহনবাগানি। কিন্তু নোবেলজয়ী অভিজিৎ আসলে ইস্টবেঙ্গল সমর্থক। অবাক হছেন তো? ভাবছেন কীভাবে সম্ভব? সম্ভব।

আরও পড়ুন – ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে প্রশ্নচিহ্ন

এই বাঙালি অর্থনীতিবিদের এক পিসতুতো দাদা ছিলেন লাল-হলুদ সমর্থক। দু’জনে একই বয়সী হওয়ায় ওই দাদার মাধ্যমেই মশাল বাহিনীর প্রতি ভালবাসা জন্মায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। এমনকি একটা সময় লাল-হলুদ জার্সি গায়ে দিয়ে গ্যালারিতে বসে ইস্টবেঙ্গলের হয়ে সমর্থনও জানিয়েছেন তিনি।

কিন্তু তাও প্রথমে মোহনবাগানের আমন্ত্রণই গ্রহণ করেছেন এই বাঙালি নোবেলজয়ী। ইস্টবেঙ্গলের সমর্থক হয়েও পড়শি ক্লাবের প্রতি তাঁর এই সম্মানবোধ, নিহসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে ইস্টবেঙ্গলের আমন্ত্রণও তিনি খুব শীঘ্রই গ্রহণ করবেন বলেই মনে করছেন লাল-হলুদ কর্তারা।

আরও পড়ুন – সাংবাদিকদের খোঁচা মেরে কী বললেন ‘হিটম্যান’

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...