Sunday, June 14, 2026

নানুরে সংঘর্ষ, গুলিবিদ্ধ মহিলার মৃত্যু

Date:

Share post:

ফের সংঘর্ষে উত্তপ্ত নানুর। দুই দলের সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম শঙ্করী বাগদী। অভিযোগ, শঙ্করীর ছেলেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কিন্তু সেটাই লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে ওই মহিলার বুকে। তাঁর বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শঙ্করীর। বোলপুর থেকে হাটসেরান্দি গ্রামে যায় পুলিশ বাহিনী।

এখানেও মৃত মহিলা তাঁদের দলের সমর্থক বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা। তবে, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বীরভূম জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন – বিকল্পের সন্ধানে নয়া ফেরি পরিষেবা চালু

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...