Friday, March 20, 2026

সাংবাদিকদের খোঁচা মেরে কী বললেন ‘হিটম্যান’

Date:

Share post:

এতদিন একদিনের ও টি-২০ ক্রিকেটে দাপটের সঙ্গে ওপেনারের দায়িত্ব পালন করেছেন রোহিত শর্মা। কিন্তু টেস্ট দলে তিনি এতদিন জায়গা পাননি। কারণ, মিডল অর্ডারে তিনি ব্যাট হাতে সফল ছিলেন না। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে এই প্রথম ওপেনার হিসাবে অভিষেক হয়েছে রোহিতের। আর তাতেই তিনি একেবারে রানের পাহাড়ে রয়েছেন। রাঁচি তথা সিরিজের তৃতীয় বা শেষ টেস্টে দ্বিশতরান করেছেন তিনি। টেস্টে এটাই তাঁর প্রথম দ্বিশতরান। আর ডবল সেঞ্চুরি করেই সাংবাদিকদের খোঁচা মারলেন ‘হিটম্যান’।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেন, ‘আমি ভেবে নিয়েছিলাম টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পাওয়া আমার পক্ষেই ভাল। আমি যখনই সুযোগ পাব, তখনই রান করতে হবে। না হলে অনেক কিছু হবে। আপনারা আমার সম্পর্কে অনেক কিছু লেখেন। এবার আপনাদের আমাকে নিয়ে ভাল কথা লিখতেই হবে।’ এভাবেই সংবাদমাধ্যম্যকে খোঁচা মারেন রোহিত শর্মা।


আরও পড়ুন – দু’শোর গণ্ডি পেরনোর আগেই থমকে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস

Related articles

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...