Thursday, June 25, 2026

প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করার পর কী বললেন ভারতের হেড কোচ

Date:

Share post:

কোনও প্রতিপক্ষই আটকাতে পারছে না ভারতকে। দেশের মাটিতে হোক বা দেশের বাইরে, সব জায়গাতেই বিপক্ষ দলকে নাস্তানাবুদ করে ছাড়ছে কোহলি অ্যান্ড কোম্পানি। বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছেন বিরাটরা। এই মুহূর্তে ২৪০ পয়েন্ট পেয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের মগডালে বসে আছে ভারত। তাই স্বাভাবিকভাবেই বেশ খোশ মেজাজে কোচ রবি শাস্ত্রী। আর ফুরফুরে মেজাজে থেকে বিস্ফোরক কোহলিদের ‘হেডস্যার’।

রাঁচিতে ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘আমাদের দলের দর্শন হল, পিচ ভোগে যাক! পিচ বাদ দিয়ে দিন। লক্ষ্য একটাই ২০টা উইকেট তুলতে হবে আমাদের। সে যেখানেই হোক না কেন মুম্বই, অকল্যান্ড কিংবা মেলবোর্ন। যখনই আপনি ওই ২০টা উইকেট তুলে নিতে পারবেন সঙ্গে আমাদের ব্যাটিংও যদি ক্লিক করে যায়। তাহলেই টিম ইন্ডিয়া যেন স্মুথ-রানিং-ফেরারি।’ তাঁর\ আরও সংযোজন, ‘দলে যখন পাঁচটা বোলার আছে, তখন, আর কে ২০টা উইকেট নেবে। ব্যাস এটাই ব্যাপার।’ এভাবেই বিস্ফোরক হয়ে ওঠেন ভারতের হেড কোচ।


আরও পড়ুন – বিশ্রাম নেবে কিনা, সেই সিদ্ধান্ত বিরাটের, জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...